বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মিথ্যাচারের জন্য নোবেল দিলে মির্জা ফখরুল পেতেন : ওবায়দুল কাদের

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক.
মিথ্যাচার করার জন্য নোবেল পুরস্কার দেওয়া হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা পেতেন বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বে কোনো দলকে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান নেই। থাকা উচিতও নয়। যদি থাকে তাহলে মিথ্যাচার করার জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। মিথ্যাচারের জন্য কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহযোগী নেতারা পেতেন। বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ড সভা শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডোলান্ড লু কি বলেছেন এটার ভিডিও আছে। তিনি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রশংসা করেছেন। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির সঙ্গে কোনো সংঘাতে জড়িয়েছে এমন কোনো চিত্র তারা দেখাতে পারবে না। বিএনপির কর্মসূচি মানেই গাড়ি ভাঙচুর ও আগুন সন্ত্রাস করা। তাই ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমাল রক্ষায় কর্মসূচি দিয়ে মাঠে আছি। যাতে তারা (বিএনপি) কোনো নাশকতা করতে না পারে। এজন্য আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘাত করার ইচ্ছে নেই।
এসময় বিবিএ বোর্ড সভার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সেতুতে শুধু রাষ্ট্রপতি টোল লাগবে না। এছাড়া সবাইকে টোল দিতে হবে। তবে জরুরি সার্ভিসগুলোর যেমন-ফায়ার সার্ভিস এদেরকে টোল দিতে হবে না।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে শুকতারার উদ্যোগে তালগাছ রোপন

আমারে হিজড়া বানাইয়া রাইখেন না-শেখ মুজিবুর রহমান ইকবাল

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি লুসিল র‍্যান্ডন

হজের খরচ আরও বাড়বে আগামী বছরগুলোতে : ধর্ম মন্ত্রণালয়

কিশোরগঞ্জ জেলা বিএনপির থেকে পদত্যাগ করলেন ভিপি সোহেল

তুরস্ক ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসনের বাংলাদেশ সফরে আগ্রহী

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার, কিশোরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

কৃষি জমি বাঁচাতে হাওড়ে এখন থেকে তৈরি হবে উড়াল সড়ক-কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

এবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী