বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক.

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বুধবার দুপুর আড়াইটায় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন। এছাড়া দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে আছেন চারজন।

বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর বাদ পড়া ছাড়া বাংলাদেশ দলে বড় কোনো চমক নেই। নির্বাচকরা অভিজ্ঞ, পারফরমার এবং সম্ভাব্য সেরাদেরই সুযোগ দিচ্ছেন বিশ্বকাপে। চোটমুক্ত হয়ে লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি অনুশীলন ম্যাচ খেলে কোচের দৃষ্টি কেড়েছেন। টানা ব্যর্থতায় গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া সৌম্য সরকারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। দলে ফিরেছেন হাসান মাহমুদ।

দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম এশিয়া কাপের পরপরই এই ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামী ২৪ অক্টোবর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়া সুপার টুয়েলভে বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ হলো দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্বে পেরিয়ে আসা দল।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। যা শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেই ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েই যাবে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক) লিটন কুমাস দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হাসান শান্ত।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তার দুই ছেলের বিরুদ্ধে মামলা

ভৈরবে দুই পক্ষে সংঘর্ষে ২৫ জন আহত, ৪০ বাড়িঘর ভাঙচুর

করিমগঞ্জে সাংবাদিকের উপর হামলা, অফিস ভাংচুর

এবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী

আমারে হিজড়া বানাইয়া রাইখেন না-শেখ মুজিবুর রহমান ইকবাল

চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার, কিশোরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

তাড়াইলে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, হামলা, লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর, করলেন জিডি

দুই দিনে ৩২ কোটি ছাড়ালো কার্তিক-কিয়ারা জুটির সিনেমার আয়