শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে এসএসসি ৯৫ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
tulpar
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি★
অনুভুতির ছোঁয়া সমগ্র বাংলাদেশ এসএসসি ১৯৯৫ ব্যাচের কিশোরগঞ্জ জেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ ফেব্রুয়ারি শহরের স্টেশন রোডের সদর থানার বিপরীত পাশে আলফা বীমা অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এসএসসি ৯৫ এর কয়েকজন সদস্য সংক্ষিপ্ত বক্তব্যে সকল বন্ধুদের সুখ, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলের অন্যতম প্রধান উদ্যোক্তা সবুজ, রুবেল, কিরন,রফিক, শফিক সহ সবাইকে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করেন। ইফতার পূর্বে দেশ ও সারা বিশ্বের মুসলিম উম্মার মঙ্গল ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে এসএসসি ১৯৯৫ ব্যাচের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন পেশাজীবীর ৩২ জন বন্ধু একত্রিত হন।

ফলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ইফতারের পরে বন্ধুরা ফটোসেশন, স্মৃতিময় আলাপচারিতা ও আড্ডায় মেতে ওঠেন।

সর্বশেষ - সর্বশেষ