বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পাগলা মসজিদের নিলাম সেন্ড্রিকেটের হামলা আহত ২ সাংবাদিক।।গ্রেফতার -২

প্রতিবেদক
tulpar
মার্চ ৫, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ★
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ–এ দানের সামগ্রী নিলাম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে দুই সেন্ড্রিকেটকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হন চ্যানেল টুয়েন্টিফোর এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশন–এর জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সিন্ডিকেট কম দামে এসব সামগ্রী কিনে নেওয়ার অভিযোগ রয়েছে। সেই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী।

এ সময় সিন্ডিকেটের সদস্যরা হঠাৎ করে মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যরা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট। সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ ও সিনিয়র সহ-সভাপতি মো মিজানুল ইসলাম বকুল বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটানায় দুই সেন্ড্রিকেটকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, হামলার ঘটনায় জড়িতদের সকলকে দ্রুত গ্রেফতার করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত