মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২২ ৬:১৪ পূর্বাহ্ণ

তোলপাড় প্রতিবেদক 😐
রাজধানীর কলাবাগানে একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সারোয়ার হোসেন, ফয়সাল আহমেদ, ফরহাদ চৌধুরী, মো. তামিম, মো. নাহিদ ও বাবুর্চি মো. সবুজ।

শেখা হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন রাইজিংবিডিকে জানান, ৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দু’জনকে বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ক্যাফেটেরিয়া খুলে কর্মচারীরা কাজ শুরু করেন। এ সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আতঙ্কে ভেতরে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসতে পারলেও কর্মচারীরা দগ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ, র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পৌঁছে আলামত সংগ্রহ করে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আবারও অভিযোগ উঠেছে কটিয়াদী ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা এনামুল ইসলাম খানের বিরুদ্ধে

বিয়ে করে স্ত্রীকে ভারতে বিক্রি, পাচারদলের ৩ সদস্য গ্রেফতার

এনসিপিতে এখন চলছে নারী বিদ্রোহ!

হাতি শাবকের প্রতি নিষ্ঠুরতা, কারণ দর্শানোর নির্দেশ

কবে থেকে শুরু হচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

রাজতন্ত্র প্রতিষ্ঠা করা আ.লীগ সরকারের লক্ষ্য : ফখরুল

কিশোরগঞ্জে নাচে-গানে ও কেক কেটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবাষির্কী পালন

কিশোরগঞ্জে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীপুত্র বিএনপি নেতা দল পরিবর্তন করেই শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও দেশে আসার ঘোষণা

কিশোরগঞ্জে বাড়ছে ভুয়া ফেসবুক আইডির দৌরাত্ন্য! বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা!