সোমবার , ২০ জুলাই ২০২৬ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহত

প্রতিবেদক
tulpar
জুলাই ২০, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি ★

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইলিয়াস খান (২৬) ওই এলাকার আবদুস সাত্তার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের রাসেল আহমেদের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগও নেওয়া হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল আহমেদ ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে আঘাত করেন বলে অভিযোগ।

এতে গুরুতর আহত হন ইলিয়াস। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভোর পর্যন্ত সেখানেই ছিলাম। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি।’

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বিয়ের পাঁচদিন যেতে হাওরের পানিতে ডুবে মারা গেলেন হুসাইন হিমেল

জাতীয় দূর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে ..কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

আসুন, সবাই এক হয়ে সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ি: প্রধানমন্ত্রী

যৌতুকের দাবিতে নির্যাতন, শেষে তালাক: এনসিপি নেতার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

দুই দিনে ৩২ কোটি ছাড়ালো কার্তিক-কিয়ারা জুটির সিনেমার আয়

গাইবান্ধা উপ-নির্বাচনে অনিয়ম: ১৩৪ জনের বিরুদ্ধে ইসির ব্যবস্থা

আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পুরাতন আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ কর্মকর্তা