শনিবার , ২৭ আগস্ট ২০২২ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সাংবাদিককে তথ্য না দেওয়ায় কর্মকর্তার অর্থদণ্ড

প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি.
তথ্য অধিকার আইনে চাওয়া তথ্য না দেওয়ায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা হামিদুর রহমানকে অর্থদণ্ড দিয়েছে তথ্য কমিশন। হামিদুর রহমান বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত আছেন।

যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ড. আব্দুল মালেক অভিযোগ শুনানি পর এ জরিমানা ঘোষণা করেন।

তথ্য কমিশনের ওয়েবসাইট সূত্র জানায়, অভিযোগকারী গত ১৫ মার্চ তৎকালীন ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমানের কাছে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ অর্থ থেকে জেলা শিল্পকলা একাডেমিতে ২০টি অনুষ্ঠানের বরাদ্দ বাস্তবায়নের তারিখ ও বিবরণসহ খরচের তথ্য চেয়ে আবেদন করেন। নির্ধারিত সময়ে সেই তথ্য না পেয়ে অভিযোগকারী গত ৯ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও আপিল কর্তৃপক্ষ বরাবর আপিল করেন। আপিলের পরও কোনো প্রতিকার না পেয়ে অভিযোগকারী গত ৯ জুন তথ্য কমিশনের কাছে অভিযোগ করেন।

পরে তথ্য কমিশন ২০ জুলাই ভার্চুয়াল শুনানিতে দায়িত্বপ্রাপ্ত জেলা কালচারাল অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ ও সাবেক জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান সংযুক্ত হন। শুনানি শেষে হামিদুর রহমানকে অর্থদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি গঠন

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান

পাগলা মসজিদের নিলাম সেন্ড্রিকেটের হামলা আহত ২ সাংবাদিক।।গ্রেফতার -২

পাচারকালে ১৫ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ – আটক ৩

তারেক রহমানের ফ্লাইটে সঙ্গী যারা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির জোর প্রস্তুতি । মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা

কিশোরগঞ্জ সদর উপজেলায় পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

এখনও ঘোর কাটছে না অধিনায়ক শান্তর

এলএলবি শেষ পর্বের ফল প্রকাশ, পাসের হার ৮৬ শতাংশ

তাড়াইলে জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ