মঙ্গলবার , ২১ জুন ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মামলা তদন্তে বিশেষ অবদান-করিমগঞ্জের ওসি (তদন্ত) পেল পুরষ্কার

প্রতিবেদক

জুন ২১, ২০২২ ৩:১৭ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
হত্যা, অপহরণ ও মাদক মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন পুরস্কৃত হয়েছেন। সোমবার (২০ জুন) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জয়নাল আবেদীনের হাতে বিশেষ পুরষ্কারটি তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, করিমগঞ্জ থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মামলা তদন্তে দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। তিনি স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক মামলা তদন্তে অত্যন্ত পারদর্শী ও দক্ষ। গত মে মাসে হত্যা, অপহরণ ও মাদক মামলায় দক্ষতা ও বিচক্ষণতার পুরস্কার স্বরূপ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জেলা পুলিশের পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কারে পুরষ্কৃত করেন। এতে পুলিশ বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেন তিনি।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অর্ণিবান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ সোনাহর আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক মামলায় অত্যন্ত পারদর্শী ও দক্ষ।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ

আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

মন্দিরে আজান শোনানোর বার্তা, ফের বিতর্কে স্বস্তিকা

অটোরিক্সাচালক ইমরান বাঁচতে চায়

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী বিএনপি নেতাদের কটুক্তি করায় থানায় অভিযোগ

সরকার সহায়তা না করলে খারাপ হতে পারে নির্বাচন পরিস্থিতি

হাজিরা দিতে কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ

আগামী নির্বাচনে অধিকাংশ ভোট পাবে বিএনপি: তারেক রহমান

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা।। ১যুগেও আসেনি কর্মস্থলে, কিন্তু বেতন যায় ঘরে