বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ কর্মকর্তা

প্রতিবেদক
tulpar
আগস্ট ২১, ২০২৪ ৮:১৯ পূর্বাহ্ণ

তোলপাড় ডেস্ক #
এবার পুলিশের প্রভাবশালী উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- অতিরিক্ত আইজিপি (ক্রাইম) মো. আতিকুল ইসলাম, ডিআইজি অপারেশন (অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপন তিনটিতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।

পুলিশের প্রভাবশালী এই কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, গায়েবি মামলা, হয়রানিমূলক মামলার মাস্টারমাইন্ড এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে বিএনপি নেতা ভিপি রাব্বানীর নেতৃত্বে ব্যতিক্রমী পদযাত্রা

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যেসব কাজ করতে পারবে সেনাবাহিনী

বেতনের বিপরীতে নেওয়া যাবে অগ্রিম আর্থিক সেবা

কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা

উৎসর্গ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন ও পরিচিত অনুষ্ঠান

ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল সংশোধিত আকারে সংসদে উত্থাপনে সুপারিশ

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত নিম্নমুখী