মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পাকুন্দিয়ায় জমিতে কলারছড়ি পারা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিবেদক

আগস্ট ২, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ

পাকুন্দিয়া প্রতিনিধি.
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে কলার ছড়ি পারাকে কেন্দ্র করে চাচাতো ভাই স্বপনের কুপে নাসির উদ্দিন (৩১) নামে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমা-জমি নিয়ে বিরোধে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানা যায়। নিহত নাসির উদ্দিন উপজেরার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের আব্দুল করিম মঙ্গলের ছেলে। অভিযুক্ত চাচাত ভাই স্বপন একই গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। মঙ্গলবার ২ আগষ্ট সকাল সাড়ে ১০টার দিকে মান্দারকান্দি গ্রামে ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দিনের সাথে জমি নিয়ে তার চাচাত ভাই স্বপনের (২৮) বিরোধ চলে আসছিল গত কয়েক বছর ধরে। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে কলার ছড়ি পারা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নাসির উদ্দিনকে দা দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান জানান, নাসির ও স্বপন চাচাত ভাই। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। সকালে কলাগাছ থেকে কলার ছড়ি পারা নিয়ে নাসিরকে হত্যা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বপনকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

রবিবার রাজশাহীতে প্রায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ‘সৌদি সেবা তথ্য কেন্দ্র’ প্রধানের তাণ্ডব: তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও ও হুমকি

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়

মালয়েশিয়া দিয়ে ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফর শুরু

কিশোরগঞ্জে সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নতুন সংগঠনের আত্মপ্রকাশ

তাড়াইল বাজার ইজারা টুল থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন