বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে কিশোরগঞ্জে বাম জোটের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক

ডিসেম্বর ১, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, রাষ্ট্রীয় লুটপাট-ঘুষ, দুর্নীতি বন্ধ করা, কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা প্রত্যাহার ও ‘তদারকি সরকার’-এর অধীনে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার বিকালে জেলা শহরের গৌরাঙ্গবাজার স্টেশন রোডে বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমী কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন- জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফিকুল ইসলাম, বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা বাসদ নেতা এডভোকেট মাসুদ মিয়া, জেলা সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক ভূঁইয়া প্রমুখ। কর্মসূচিতে বাম জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

অর্থমন্ত্রী একজন বোবা মানুষ, কথাই বলেন না-জাপা নেতা চুন্নু

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

রাজনৈতিক সমাবেশ ঘিরে রাজধানী রণক্ষেত্র

২০ বছর পর প্রকাশ্যে সম্মেলন # সংস্কার ও বিচারের পূর্বে কোন নির্বাচন নয় # কিশোরগঞ্জে – অধ্যাপক মুজিবুর রহমান

পুতিন-কিমের বৈঠক শুরু, আলোচনায় অস্ত্র বিক্রি

কিশোরগঞ্জে নাচে-গানে ও কেক কেটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবাষির্কী পালন

করিমগঞ্জে পরিমাপে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা

“একটি আদর্শিক ক্রীড়া সংস্থা বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা

না‌দিম হত্যার বিচার দা‌বি‌তে সোচ্চার কি‌শোরগ‌ঞ্জের সাংবা‌দিক সমাজ

প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার, যে তথ্য দিল ডিবি