শনিবার , ৬ মে ২০২৩ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে ‘কিল হিম’র

প্রতিবেদক
tulpar
মে ৬, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক-
নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মতো ‘কিল হিম’ সিনেমায় দেখা যাবে অনন্ত জলিলকে। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত-বর্ষা জুটির এ সিনেমাটি এবারের ঈদুল ফিতরে ২৩টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির হল সংখ্যা দ্বিগুণ হচ্ছে। গতকাল থেকে ২০টি হল বেড়ে মোট ৪৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে বলে জানান এর নির্মাতা মোহাম্মদ ইকবাল। এ পরিচালক বলেন, ‘কিল হিম’ মুক্তির পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা ইচ্ছা করেই কম হলে মুক্তি দিয়েছি। দেশের বড় হলগুলোতে মুক্তি দিয়েছি। দর্শক রিভিউ ভালো হওয়ায় হল মালিকগণ সিনেমাটি নিতে চাচ্ছেন। দ্বিতীয় সপ্তাহে মোট ৪৩টি হলে সিনেমাটি চলবে। সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স- দুই জায়গাতেই ভালো চলছে ছবিটি।
অসাধারণ সাড়াও মিলছে সবদিক থেকে। ‘কিল হিম’ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যায় কিলার চরিত্রে। এ সিনেমার জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তবে এ সিনেমায় বর্ষাকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে। এবারই প্রথম এ রকম চরিত্রে অভিনয় করলেন তিনি। অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মোহাম্মদ ইকবাল।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবেন প্যানেল চেয়ারম্যান

এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিআইজি হারুন

কিশোরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন নিহত

কুকি-চিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে : ওবায়দুল কাদের

ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ মারার ‘অর্ডার’ নিতেন বুলেট।

প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার, যে তথ্য দিল ডিবি

নিকলীতে প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

কিশোরগঞ্জে বিএনপির সাবেক প্রতিমন্ত্রীপুত্র বিএনপি নেতা দল পরিবর্তন করেই শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও দেশে আসার ঘোষণা

কিশোরগঞ্জে আ. লীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করলেন ছেলে

তাড়াইলে জোরপূর্বক দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ