রবিবার , ২২ মে ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

দুই দিনে ৩২ কোটি ছাড়ালো কার্তিক-কিয়ারা জুটির সিনেমার আয়

প্রতিবেদক

মে ২২, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক .
বলিউড যাত্রা বেশি দিনের নয় কার্তিক আরিয়ানের। অল্প সময়েই সৌন্দর্য ও অভিনয়ের জাদু দিয়ে তিনি মুগ্ধ করেছেন ভক্তদের। অভিনয়ের দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। অন্যদিকে একই গল্প অভিনেতা কিয়ারা আদভানিরও। বেশ কিছু হিট সিনেমা দিয়ে নিজেকে জানান দিয়েছেন তিনি।

এই দুই তরুণ তারকা জুটি বেঁধেছেন ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায়। সেটি দিয়ে তারা সাফল্যের পথে হাঁটছেন।

গেল ২০ মে মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি। এ ছবির জন্য কার্তিক-কিয়ারা জুটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। আনিস বাজমীর পরিচালিত ছবিটি দ্বিতীয় দিন শেষে আয় করেছে ৩২ কোটি রুপিরও বেশি।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে এ ছবির আয় ছিল ১৪ কোটি রুপি। দ্বিতীয় দিনে সেটি বেড়ে গিয়ে ১৮ কোটিতে পৌঁছায়। দুইদিন মিলিয়ে ৩২ কোটি ছাড়িয়েছে ছবিটির আয়।

বর্তমানে ‘ভুল ভুলাইয়া ২’ থিয়েটারগুলোতে বেশ ভালো দর্শক টানছে। নির্মাতাদের ধারনা সিনেমাটি কয়েক সপ্তাহ ভালো চলবে।

এ সিনেমায় কার্তিক-কিয়রার সঙ্গে অভিনয় করেছেন টাবুসহ আরও অনেকে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

ছাত্র আন্দোলন দমাতে যে নির্দেশনা দিয়েছিলেন নায়ক রিয়াজ

অষ্টগ্রামে সেচস্কীমের নির্বাচিতকে সরিয়ে অনির্বাচিত ম্যানেজার নিয়োগ ।। কৃষকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা।

মুক্তি পেল ওয়ানডে বিশ্বকাপের থিম সং

অসহায় কৃষকের জমির ধান কেটে দিলো কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

২০ বছর পর প্রকাশ্যে সম্মেলন # সংস্কার ও বিচারের পূর্বে কোন নির্বাচন নয় # কিশোরগঞ্জে – অধ্যাপক মুজিবুর রহমান

ভৈরবে রোগীর মৃত্যু, থানায় পাল্টাপাল্টি মামলা

তাড়াইলে কৃষকলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯ রোগী