রবিবার , ২২ জুন ২০২৫ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

তাড়াইল দামিহা উদয়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
tulpar
জুন ২২, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা উদয়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম কে মিথ্যা অভিযোগে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে জেলা শহরের অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম লিখিত বক্তব্যে বলেন, সরকার পতনের ৪ মাস পরে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহনের পর থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছি। স্থানীয় ইজারাদার রুহুল আমিন ১৪৩২ বাংলা সনের জন্য দামিহা বাজার ইজারা গ্রহন করে। তারপর রুহুল আমিন ও সোহাগ দু’জনে মিলে দামিহা উদয়ন কলেজ মাঠে ২ মাস যাবৎ অবৈধভাবে গরুর হাট বসিয়ে আসছে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তার নির্দেশক্রমে আমি তাদের কলেজ মাঠে গরুর হাট বসাতে নিষেধ করি। এর জেরে আমাকে হেনস্থা করার জন্য রুহুল আমিন ও সোহাগ আমার কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং আমার ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে ভিবিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি ইজারাদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন ও সোহাগ তা অস্কীকার করে বলেন, আমাদের বিষয়ে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তীহীন বলে দাবি করেন তারা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাতাল রেল’ প্রকল্প উদ্বোধন বৃহস্পতিবার

রাষ্ট্রপতির দাওয়াত রক্ষায় আজ মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী

কেক-প্যাটিস খাওয়ার পর বাবার কিছু না হলেও মারা গেছে দুই মেয়ে

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত

কি‌শোরগ‌ঞ্জে ২১ বছর পর প্রকাশ্যে জামায়া‌তে ইসলামীর কর্মী সম্মেলন

কিশোরগঞ্জে বজ্রপাতে একই গ্রামের, একই বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের পুত্র বধূ বেক্কেল বউ এবার ৭ পর্বের নাটক ‘তিন গুণে ত্রিফলায়’

কিশোরগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু

হাওরে ২৯ হাজার হেক্টর কৃষিজমি এখনো জলাবদ্ধ ।। রবিশস্য ও বোরো ধান আবাদ নিয়ে আশঙ্কায় কৃষক

সরকার সহায়তা না করলে খারাপ হতে পারে নির্বাচন পরিস্থিতি