রবিবার , ১৭ জুলাই ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রতিবেদক

জুলাই ১৭, ২০২২ ১:১১ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলবাহী লরি ট্যাংকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. শাকিব মিয়া (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ চারজন আহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের গাংকুলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. শাকিব মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, কিশোরগঞ্জগামী তেলবাহী ট্যাংকারের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মো. শাকিব মিয়া নিহত হয়। আহতদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত লরি ট্যাংকার ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে লরির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই নয়ন মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাঁচ কিলোমিটারে ৫ বাঁধ, আড়িয়াল খাঁ এখন বদ্ধ জলাশয়

জামায়াত আ‍‍`লীগের সাথে আতাত করবে না‍‍` বিএনপি করবে: আকন্দ

পদ্মা সেতুতে এখন থেকে চলবে মোটরসাইকেল

পাঁচ ভাইয়ের পর মারা গেলেন রক্তিমও

মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা নির্ভর করছে পরিস্থিতির ওপর: লিটন

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও আসবাবপত্র ভাংচুর

আচমিতা ইউনিয়ন পরিষদে মৃত্যু সনদ প্রদানে গোপনে টাকা নেওয়ার অভিযোগ

মিথ্যাচারের জন্য নোবেল দিলে মির্জা ফখরুল পেতেন : ওবায়দুল কাদের

আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

আমি তিন তিনবার সম্মেলন করে সাধারণ সম্পাদক হয়ে গেলাম, কিন্তু বিএনপি?