শুক্রবার , ২০ মে ২০২২ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে বসতঘরে ঢুকে ৪ মাসের শিশুসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত

প্রতিবেদক

মে ২০, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ সদর উপজেলায় জমি সংক্রান্ত জেরে বসত ঘরে ঢুকে চার মাসের শিশুসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শুক্রবার সকালে উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কালিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওই গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হক পারভেছ এর সাথে একই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে শাহ আলম, ফারুক ও আবুল বাসার মাষ্টারের ছেলে ফরহাদ মিয়ার ঝগড়া-বিবেধ চলে আসছিল। শুক্রবার (২০ মে) বিকেলে এ নিয়ে গ্রাম্যশালিসের কথা ছিল। হঠাৎ করেই শুক্রবার সকাল ৯টার দিকে সালিসে বসার পূর্বে শাহ আলম, ফারুক ও আবুল বাসার মাষ্টারের ছেলে ফরহাদ মিয়াসহ ১০/১৫ জনের একটি দল দেশীয় অ¯্র দা, চাপাতি, কিরিচ ও লাঠিসোটা নিয়ে পারভেছের বসত ঘরে ঢুকে তার উপর অর্তকিত হামলা চালায়। এ সময় তার স্ত্রী সুবর্ণা আক্তার স্বামীকে বাচঁতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। ঘটনায় কোলে থাকা চার মাসের শিশুও আহত হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ আসছে খবর পেয়ে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি করায়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে মাংসখেকো ব্যাকটেরিয়ার আক্রমণে ১২ জনের মৃত্যু

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন ও সংশোধন আসছে বিভিন্ন ধারায়

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী রোকন রেজা শেখ

কারও দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

দেশের রাজনীতি নিয়ে বিদেশে ডিম নিক্ষেপ, ভাবমূর্তি সংকটে বাংলাদেশিরা

চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে বাড়ছে ভুয়া ফেসবুক আইডির দৌরাত্ন্য! বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা!

কিশোরগঞ্জে দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষ, নিহত-১২

বিয়ে করে স্ত্রীকে ভারতে বিক্রি, পাচারদলের ৩ সদস্য গ্রেফতার

উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা