বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি 
কিশোরগঞ্জের দুই উপজেলা অষ্টগ্রাম ও তাড়াইলে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত জাহাঙ্গীর আলম (১৭) অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের মো. আরজুদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাস্তুল হাওরে জাহাঙ্গীর ও তার বোন জামাই হারিছ নৌকা দিয়ে জাল নিয়ে মাছ ধরতে যান। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। পরে অন্য জেলেরা ও স্বজনেরা খোঁজাখুঁজি করে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যপারে কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন কাজলা মধ্যপাড়া গ্রামের আঃ জব্বারের পুত্র লিটন (১৭) ও একই গ্রামের বকুল মিয়ার পুত্র এনায়েত উল্লা (২০)। বুধবার সকালে বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে তারা আহত হয়। তাদেরকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ মনছুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ মারার ‘অর্ডার’ নিতেন বুলেট।

কিশোরগঞ্জ পঁয়ত্রিশ কাহনে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)বার্ষিক ষ্টাফ রিট্রিট উদযাপন

বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকছে না নতুন আইনে: পরিবেশ উপদেষ্টা

কিশোরগঞ্জে কৃষককে হত্যার হুমকি দিলো ভূমি কর্মকর্তা

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন ও সংশোধন আসছে বিভিন্ন ধারায়

এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি: প্রেস সচিব

কিশোরগঞ্জ-৩ আসনে তৃণমূলের আস্থা জাহাঙ্গীর মোল্লা

কেক-প্যাটিস খাওয়ার পর বাবার কিছু না হলেও মারা গেছে দুই মেয়ে

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মনে করেন জি এম কাদের