বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

এবার স্বামীর ঘরে ফিরলেন অভিনেত্রী সারিকা

প্রতিবেদক
tulpar
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:৪৫ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক.
গত বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তবে বিয়ের কিছুদিন না যেতেই স্বামী জি এস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ তোলেন এ অভিনেত্রী। এ নিয়ে মামলাও করেন সারিকা।

তবে অবশেষে সব অভিযোগ ও মামলা তুলে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামীকে নিয়ে একসঙ্গে থাকছেন তিনি। সংসারে মনোযোগী হয়েছেন দু’জনে। গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।

অভিনেত্রী বলেন, আমাদের বিষয়ে দুই পরিবার বসেছিল। রাহী ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার কথা বলেছেন। আর আমি তো তাকে ভালোবাসি। এ কারণে মামলা তুলে নিয়েছি। এছাড়া আমিও সুন্দরভাবে সংসার করতে চেয়েছি।
তিনি আরও বলেন, বিচ্ছেদ ভালো কিছু নয়। আমাদের সুন্দর সমাধানে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির মানুষ। এখন একসঙ্গে থাকার চেষ্টা করছি। বর্তমানে রাহীর বাসায় আছি।

প্রসঙ্গত, সারিকার এটি দ্বিতীয় সংসার। এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৬ সালে ডিভোর্স হয় তাদের। সেই সংসারে কন্যাসন্তান রয়েছে। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি র প্রতিবাদে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

এবার সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

তাড়াইলে মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা

ইসরায়েলি নৃশংসতা, গাজায় এক রাতে ফের নিহত ৪৮১

তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

মৌসুমীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যা বললেন ওমর সানি

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে