বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

এবার সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

প্রতিবেদক
tulpar
জুলাই ১০, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ

তোলপাড় ডেস্ক.
এবার সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়। সভায় মন্ত্রিসভা থেকে প্রবর্তিত অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি জানান, এ লক্ষ্যে দুই সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদবিষয়ক উপদেষ্টা সাঈদা রিজওয়ানা হাসান। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দিতে বলা হয়।
জানা গেছে, শেখ হাসিনার প্রায় ১৬ বছরব্যাপী স্বৈরশাসনের সময় একটি বিতর্কিত নির্দেশনা জারি করা হয়েছিল, যেখানে সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়। প্রথাটি অন্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এখনো অনেক ক্ষেত্রে তারা ‘স্যার’ নামে সম্বোধিত হচ্ছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক ও অপ্রচলিত।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা

রাশেদ খান মেনন গ্রেফতার

রবিবার রাজশাহীতে প্রায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, পানিবন্দী ৯ লাখ পরিবার

৪০ বছর ধরে রাতে ভাত খাই না: চিত্রনায়িকা রোজিনা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তার দুই ছেলের বিরুদ্ধে মামলা

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, ২ জনের মৃত্যু

দুর্নীতীতে অভিযুক্ত শিক্ষক এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

চকরিয়ায় পিকআপভ্যান চাপায় ৪ ভাই নিহত