মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট, সিটি নির্বাচন কবে?

প্রতিবেদক
tulpar
এপ্রিল ৭, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
আগামী ঈদুল আজহার পর দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অনুযায়ী- ধাপে ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় ধাপে পৌরসভার ভোট গ্রহণ করা হবে।

পরবর্তী সময়ে উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন এবং সব শেষে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকারের স্থানীয় সরকার বিভাগ।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বর্তমানে দেশের মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজার ৭৫৫টি নির্বাচন উপযোগী হয়ে উঠেছে। এ ছাড়া আগামী বছরে আরও ৩৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনযোগ্য হবে। ফলে ধাপে ধাপে বিপুলসংখ্যক ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভাও এখন নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। একই সঙ্গে দেশের ৪৯৫টি উপজেলা পরিষদ, ১২টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনগুলো সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা প্রণয়ন শুরু করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর এত বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন রাজনৈতিক পরিবেশকে সক্রিয় করে তুলবে। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন কার্যক্রমেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে কৃষকলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জামায়াত আ‍‍`লীগের সাথে আতাত করবে না‍‍` বিএনপি করবে: আকন্দ

যার জন্য নির্বাচন বাতিল হবে সে আর অংশ নিতে পারবে না: সিইসি

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৯ বস্তা টাকা

বঙ্গবন্ধুুকে ভালোবেসে ২৭ বছর ধরে নিজ উদ্যোগে শোক দিবস পালন

কারও দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

মিঠামইনে প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, ২ জনের মৃত্যু

করিমগঞ্জে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে গণ-সংবর্ধনা

করিমগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন