বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

দখল ও চাঁদাবাজির লাইভ করায়, গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
tulpar
আগস্ট ৭, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোটার, গাজীপুর,
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ওই এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুহিন দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয়রা জানান, রাতে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। পরে হামলাকারীরা উপস্থিত লোকজনের সামনেই তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।
তুহিনের সহকর্মীরা জানান, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তিনি চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। এরপর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাস্তার অব্যবস্থাপনার বিষয়ে মন্তব্য করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় কোরআন পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার-১

তাড়াইলে মামলা তুলে নেওয়ার হুমকির ঘটনায় থানায় জিডি, সাংবাদিক পরিবার নিরাপত্তাহীনতায়

র‌্যাবের ডিজি হলেন এম খুরশীদ হোসেন

বেড়েছে ‘আমরা নেটওয়ার্কসে’র মুনাফা, কমেছে ‘আমরা টেকনোলজিস’ কোম্পানির

কিশোরগঞ্জ প্রেসক্লাবের বৈষম্যবিরোধী কমিটি গঠন

প্রশ্নফাঁস: ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদের মানববন্ধন

সুযোগ নষ্টের খেসারত দিলো রিয়াল

কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র সংগ্রহ

সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় করিমগঞ্জে দোয়া মাহফিল