সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন নিহত

প্রতিবেদক
tulpar
ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:০১ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন মারা গেছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু সংলগ্ন জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানাযায়নি। মরদেহগুলি ভৈরব হাইওয়ে থানায় রেখে পরিচয় সনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, সকাল ৯টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরব অভিমূখী আসছিলো। পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছলে, পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে সজোরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুছড়ে গেলে চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন।

ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া জানান, লাশগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর বাকি প্রক্রিয়া চালানো হবে।

দুর্ঘটনার পর দুটি কাভার্ড ভ্যানই ফেলে পালিয়ে গেছে চালকরা। তাদের নাম্বার প্লেট দেখে নাম-ঠিকানা বের করার চেষ্টা করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জেলেনস্কির প্রধান সহযোগীর পদত্যাগ

মামলা তদন্তে বিশেষ অবদান-করিমগঞ্জের ওসি (তদন্ত) পেল পুরষ্কার

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গেজেট, হাজির না হলে তারেক-জোবায়দার অনুপস্থিতিতেই বিচার

কি‌শোরগ‌ঞ্জে ২১ বছর পর প্রকাশ্যে জামায়া‌তে ইসলামীর কর্মী সম্মেলন

পুলিশের ওপর হামলা মামলায় কিশোরগঞ্জ ছাত্রদল সভাপতি কারাগারে

কিশোরগঞ্জ-৩ প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের মনোনীত নৌকার আওলাদ

একাদশে দুই পরিবর্তন, ব্যাটিংয়ে বাংলাদেশ

এবার ভারত-পাকিস্তান সীমান্তে রাতভর গোলাগুলি, ব্যাপক উত্তেজনা

কিশোরগঞ্জে মেয়ে ধর্ষণের মামলা তুলে নিতে বাবাকে হুমকি, প্রতিবাদে মানববন্ধন