বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

তাড়াইলে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর করলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু

প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ

মুকরামিন খান,তাড়াইল, কিশোরগঞ্জ.

কিশোরগঞ্জ এর তাড়াইল উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২১ এপ্রিল বিকেলে ৩টার সময় জাতীয় পার্টির মহাসচিব ও করিমগঞ্জ তাড়াইল (-৩) আসনের এর এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু তাড়াইল উপজেলা পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর উপজেলার বাস্তবায়নে প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ,৮ শ ১৬টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ৪ তলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ,মনোনীতা দাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া (শাহীন )

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা,সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর ভূঁইয়া , একে এস জামান সম্রাট আসাদুজ্জামান মবিন শাহ আলম সিদ্দিকি , আজাহার , হারুন অর রশিদ হারুন চেয়ারম্যান, রাজু শিকদার, আরো স্থানীয় জাতীয় পার্টি নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠন প্রমূখ । সহকারী প্রকৌশলী সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, তাড়াইল উপজেলা বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে আর এই কাজগুলো বাস্তবায়িত হলে তাড়াইলের চেহারা অনেকটাই পাল্টে যাবে।

এসময় এমপি ঠিকাদারদের সঠিকভাবে কাজ সমাপ্ত করার নির্দেশনা দেন এবং প্রকৌশলীদের সরকারি দরপত্র মোতাবেক কাজের গুনগত মান ঠিক রাখা ও বাস্তবায়নের নির্দেশ দেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

‘গদর টু’, ‘পাঠান’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙে দিলো ‘জওয়ান’

বিয়ে করে স্ত্রীকে ভারতে বিক্রি, পাচারদলের ৩ সদস্য গ্রেফতার

যে কারণে তিন বছরের কারাদণ্ড দেওয়া হলো ইমরানকে

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

পতনের মুখে পাকিস্তানে ইমরান খানের সরকার?

৩০০ আসনে ১,৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩

কিশোরগঞ্জে কম্পট্রেলার এন্ড অডিটর জেনারেল এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আচমিতা ইউনিয়ন পরিষদে মৃত্যু সনদ প্রদানে গোপনে টাকা নেওয়ার অভিযোগ

কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পির সভাপ‌তি-শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলাম নির্বাচিত

জনগণের সেবাই আওয়ামী লাগের একমাত্র লক্ষ্য