রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান

প্রতিবেদক
tulpar
অক্টোবর ২৬, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি .
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগে প্রবেশ করেছে। মেধাবীদের জন্য এখন বিশ্বের দরজা উন্মুক্ত। জ্ঞান, বুদ্ধি, মেধা এবং যোগ্যতার প্রতিযোগিতা চলছে সর্বত্র। তাই শিক্ষার্থীদের এ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি।’

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘তোমরা মাদরাসা বা স্কুল— যেখানে পড়াশোনা করো না কেন, মনে রাখতে হবে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে। জানে-বিজ্ঞানে পারদর্শী হতে হবে। কারিগরি শিক্ষায়ও হতে হবে পারদর্শী।’

তিনি বলেন, ‘বিএনপি আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তুলতে কাজ করছে। বর্তমান বিশ্বে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে প্রতিযোগিতা চলছে, সেখানে একনিষ্ঠতা ও দৃঢ় ইচ্ছাশক্তির বিকল্প নেই।

জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, চেয়ারপারসনের শিক্ষা বিষয়ক মাহাদী আমিন, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবীর খান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পাকুন্দিয়া বিএনপির আহ্বায়ক অ্যাডভোকের জালাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ জেলা ভেকু মালিক সমিতি উদ্বোধন ও পরিচিতি সভা

কিশোরগঞ্জে নতুন ডিসি আবুল কালাম আজাদের যোগদান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

মেয়াদোত্তীর্ণ ক‌মি‌টি বাতিলের দা‌বিতে কিশোরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

করিমগঞ্জে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে গণ-সংবর্ধনা

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত

কিশোরগঞ্জ পঁয়ত্রিশ কাহনে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত