বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জের পুত্র বধূ বেক্কেল বউ এবার ৭ পর্বের নাটক ‘তিন গুণে ত্রিফলায়’

প্রতিবেদক
tulpar
মার্চ ২৭, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক,
কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় ৭ পর্বের ধারাবাহিক ‘তিন গুণে ত্রিফলা’দেখুন জিটিভিতে। নাটকে বহুকাল ধরেই আঞ্চলিক ভাষাগুলো দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। পুরান ঢাকা, বরিশাল, পাবনা, কুষ্টিয়া, নোয়াখালীর ভাষায় অনেক নাটকই দর্শক মহলে সাড়া পড়েছে। তেমনি কিশোরগঞ্জের একদম আঞ্চলিক ভাষার নাটকও বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনদিন। সেই ভাবনা থেকেই নির্মিত হয়েছে একটি সাত পর্বের নাটক।

এবারের নাটকের নাম ‘তিন গুণে ত্রিফলা’। এটি রচনা ও পরিচালনা করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জের সন্তান নির্মাতা আলী সুজন। পারিবারিক কমেডি ঘরানার নাটকটিতে মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল ও মানসী প্রকৃতি। তারকাবহুল এই নাটকে আরও অভিনয় করতে দেখা যাবে প্রাণ রায়, মুনিরা মিঠু, মাসুদ রানা মিঠু, হারুন অর রশীদ বান্টি, এস এম কামরুল বাহার, সাদিয়া তানজিম, কানিজ ফাতেমা সূচী, কিশোরগঞ্জের এইচ এম ইলিয়াস কাঞ্চন, শান্ত খান, সুমন আহমেদ বাবু প্রমুখ।

নির্মাতা আলী সুজন জানান, গাজী টিভির জন্য অহনা মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি নির্মাণ করেছেন তিনি। এটি ঈদের দিন থেকে প্রচার হবে। টানা সাতদিন রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে ‘তিন গুণে ত্রিফলা’।
পরিচালক আলী সুজন আরও বলেন, নানা অঞ্চলের ভাষার মতো আমাদের কিশোরগঞ্জের ভাষারও একটা আলাদা ঐতিহ্য আছে, গ্রহণযোগ্যতা আছে। এই ভাষাটা শুনতেও বেশ মিষ্টি। অনেকদিন ধরেই নাটক-সিনেমায় জনপ্রিয়তা পেয়েছে। তবে বেশিরভাগ সময়ই বৃহত্তর ময়মনসিংহের ভাষার সঙ্গে মিশ্রিত হয়েছে কিশোরগঞ্জের ভাষা। আমি চেষ্টা করেছি একদম কিশোরগঞ্জের ভাষাটাকেই তুলে আনতে। আমার বিশ্বাস, নাটকটি ঈদে দর্শককে বিনোদিত করবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে আবারও মশাল মিছিল

এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিআইজি হারুন

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

কন্ঠ শিল্পী স্বাধীন বাবু গাইলেন গীতিকার জি এম মুছা’র “পোড়া চোখ””

ইভিএম নিয়ে সিদ্ধান্তের আগে আরও বিচার-বিশ্লেষণ দরকার

কোনো বাপের বেটা পারবেনা আমারে থামাইতে

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

আর করতে হবে না মামলা, বেদখল জমি উদ্ধার হবে মাত্র ৭ দিনেই!

কিশোরগঞ্জে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ

বিশ্রামে সাকিব, টাইগারদের টেস্ট অনুশীলন শুরু