বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক |

তারকা দম্পতি রাজ-পরীর সর্ম্পক ভালো যাচ্ছিলো না দীর্ঘদিন ধরেই। সংসারে ভাঙনের সুর বেজেছে অনেক আগেই। এবার রাজকে ডির্ভোস লেটার পাঠালেন পরীমণি।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরীমণি। এক আইনজীবীর মাধ্যমে ডিভোর্স পেপারে সই করেছেন তিনি।

বিয়েবিচ্ছেদের বিষয়ে কথা বলতে এ প্রতিবেদক পরীমণির মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। পরে মেসেঞ্জারে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি এই অভিনেত্রী।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়।২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়।

দুজনের পথ চলায় বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক। কখনও বিদ্যা সিনহা মিম, কখনও সুনেরাহ বিনতে কামালকে ঘিরে রাজের সঙ্গে পরীর তুলকালাম হয়েছে। সবশেষ গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়। ছেলেকে ঘিরে তাদের পুনরায় একসঙ্গে দেখা গেলেও সম্পর্কের সুতো আর জোড়া লাগেনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবুলসহ চার জনের যাবজ্জীবন

মিথ্যাচারের জন্য নোবেল দিলে মির্জা ফখরুল পেতেন : ওবায়দুল কাদের

পাতাল রেল’ প্রকল্প উদ্বোধন বৃহস্পতিবার

আবারও অভিযোগ উঠেছে কটিয়াদী ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা এনামুল ইসলাম খানের বিরুদ্ধে

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে পএিকার সম্পাদক পরিষদ গঠন

জাপানের কাছ থেকে আরও বড় বিনিয়োগ আশা করি: বাণিজ্যমন্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী রোকন রেজা শেখ

অষ্টগ্রামে সেচস্কীমের নির্বাচিতকে সরিয়ে অনির্বাচিত ম্যানেজার নিয়োগ ।। কৃষকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা।

এইচএসসি ও সমমানের ফল ৮ ফেব্রুয়ারি