রবিবার , ১৭ জুলাই ২০২২ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

যমুনা গ্রুপের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স হলেন রাব্বানী

প্রতিবেদক

জুলাই ১৭, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক.
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু সাবেক জিএস গোলাম রাব্বানী যমুনা গ্রুপের পরিচালক (হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স) হিসেবে যোগ দিয়েছেন। শনিবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করে গোলাম রাব্বানী বলেন, আমি চাকরি পেয়েছি আরও আগে। অফিস শুরু করেছি শুক্রবার (১৫ জুলাই) থেকে।

রাব্বানী বলেন, যমুনা গ্রুপের মোট ৪১টি কনসার্ন। এগুলোর বিজনেস, ডেভেলপমেন্ট, রিসার্চসহ অন্য বিষয়গুলো দেখার দায়িত্ব আমার। বলা যায়, পরিচালক, অ্যাডমিনের যে কাজ সেগুলো আমার করতে হবে। পাশাপাশি অন্য কাজও করতে হবে।

রাব্বানী আরও বলেন, এখানে আমার কাজের স্বাধীনতা আছে। আমি ছাত্রলীগের সাবেক নেতাদের কর্মসংস্থানের জন্যও কাজ করবো। তাদের যমুনা গ্রুপের ৪১টা কনসার্নের সঙ্গে ব্যবসার সুযোগ করে দেবো।

উল্লেখ্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদচ্যুত হয়েছিলেন গোলাম রাব্বানী। একই সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন। ডাকসুর মেয়াদ শেষে `টিম পজিটিভ বাংলাদেশ` নামে স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড় করান রাব্বানী। চাকরির পাশাপাশি স্বেচ্ছাসেবী এ সংগঠনে সময় দেবেন বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

নরসুন্দা দখলে এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি

রাশেদ খান মেনন গ্রেফতার

২০ বছর পর প্রকাশ্যে সম্মেলন # সংস্কার ও বিচারের পূর্বে কোন নির্বাচন নয় # কিশোরগঞ্জে – অধ্যাপক মুজিবুর রহমান

পুতিন-কিমের বৈঠক শুরু, আলোচনায় অস্ত্র বিক্রি

বিয়েবাড়িতে হিজরা দলের তাণ্ডব: দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টারের ওপর চেষ্টা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১২০ জন শনাক্ত

উৎসর্গ ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন ও পরিচিত অনুষ্ঠান

তাড়াইল দামিহা উদয়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলনে এককাট্টা বিএনপির পাঁচ নেতা