শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

প্রতিবেদক
tulpar
নভেম্বর ২২, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

তথ্য প্রযুক্তি ডেস্ক.
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা পাওয়া গেলেও আগে থেকে ভূমিকম্পের সতর্কবার্তা পাওয়া যায় না। তবে বেশকিছু অ্যাপ রয়েছে যেগুলো ভূমিকম্প হওয়ার সময় সতর্কবার্তা পাঠিয়ে থাকে।
গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম ছাড়াও এরমধ্যে উল্লেখযোগ্য দু’টি অ্যাপ হলো ‘মাই আর্থকোয়েক’ ও ‘মাইশেক’। এছাড়াও ‘আর্থকোয়েক নেটওয়ার্ক’, ‘মাই আর্থকোয়েক অ্যালার্টের’ মতো আরও বেশকিছু অ্যাপ রয়েছে প্লে-স্টোরে। ভূমিকম্পের সময় অ্যাপগুলো ব্যবহারকারীর কাছে সতর্কবার্তা পাঠায়।

গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম

২০২০ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূমিকম্প সম্পর্কে সতর্ক করতে গুগল নিজেদের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করে। এর মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠিয়ে থাকে গুগল।

জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির তথ্যমতে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মূলত স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটারের মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠায় আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম। এটি ভূমিকম্পের উৎস ও মাত্রা সম্পর্কে প্রাথমিক তথ্য দেয়ার পাশাপাশি ব্যবহারকারীকে নিরাপদ থাকার পরামর্শও দিয়ে থাকে।

এই ফিচার চালু করার জন্য প্রথমে স্মার্টফোনের সেটিং অপশনে গিয়ে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে ‘আর্থকোয়েক অ্যালার্টস’ নির্বাচন করতে হবে। সবশেষে পরের ধাপে আর্থকোয়েক অ্যালার্টস অপশন চালু করতে হবে।

‘মাই আর্থকোয়েক’

ভূমিকম্পের সতর্কবার্তা পেতে বিশ্বজুড়ে প্রায় এক কোটিরও বেশি মানুষ অ্যান্ড্রয়েডে মাই আর্থকোয়েক অ্যালার্টস ম্যাপ অ্যাপটি ব্যবহার করে থাকেন। এটি মূলত ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ। যা ভূমিকম্প সম্পর্কিত নানা প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে। অ্যাপটি বিনামূল্যে এই ঠিকানা থেকে নামিয়ে ব্যবহার করা যাবে। এছাড়াও অ্যাপটির আইওএস সংস্করণ পাওয়া যাবে এই ঠিকানায়।

‘মাইশেক’

ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম উল্লেখযোগ্য আরেকটি অ্যাপ হলো ‘মাইশেক’। এটি যুক্তরাষ্ট্রের বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের তৈরি একটি অ্যাপ। স্মার্টফোনের সেন্সরের সাহায্যে এটি ভূমিকম্প শনাক্ত ও ব্যবহারকারীদের রিয়েল-টাইম সতর্ক করতে সক্ষম।
বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার করেন। ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম এই অ্যাপটি বিনামূল্যে পাওয়া যাবে এই ঠিকানায়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

অষ্টগ্রামে বাঁশের খুঁটিতে তার টানিয়ে ৫৩ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরল

কিশোরগঞ্জে বসতঘরে ঢুকে ৪ মাসের শিশুসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত

৫ দিনের সফরে রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জে আসচ্ছেন

আগে আ.লীগ-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, এখন আমরা চাইছি: মির্জা আব্বাস

ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ মারার ‘অর্ডার’ নিতেন বুলেট।

চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ সদরকে উন্নত নাগরিক সেবার মডেল উপজেলা পরিষদ গড়তে চাই–মুনিয়া নাশিদ মুন্নী

শিল্পী সমাজের আন্দোলনের মুখে জেলা কালচারাল অফিসার ঝুমুর সাময়িক বরখাস্ত

জাতীয় দূর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে ..কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯ রোগী