রবিবার , ১৪ আগস্ট ২০২২ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ

তোলপাড় প্রতিবেদক.
চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশের মানুষের সমস‌্যা উপলব্ধি করে তাদের কষ্ট লাঘবের জন‌্য প্রতিনিয়ত চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ৮ জন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকের আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের কষ্ট আমরা উপলব্ধি করতে পারি। মানুষের কষ্ট লাঘবের জন্য কি করা যায় সেজন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষের কষ্ট যে আমরা বুঝিনা তা নয়।

বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন এবং নৈরাজ্যের কারণে মানুষের কষ্ট আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অপজিশন (বিরোধী রাজনৈতিক দল) একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে, করুক। আজকে আমি নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করুক, তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয়। তারা আন্দোলন করতে চায় করুক অসুবিধা কোথায়?

তবে তারা যদি এটা বেশি করতে যায় এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে। এটা দেশের জন্য ক্ষতি হবে। তবে এটা আমরা সামাল দিতে পারবো।

এ সময় প্রধানমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশে তা সমন্বয় করবে সরকার।

বিদ্যুৎ সমস্যার জন্য কিছুদিন কষ্ট করতে হবে, তবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উপাদানগুলো দেশে চলে আসলে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, পদ ১৩০

এবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী

নাদিম হত্যার বিচার দাবিতে সোচ্চার কিশোরগঞ্জের সম্পাদক পরিষদ

শেরপুরে জামায়াত-শিবিরের তিন নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবুলসহ চার জনের যাবজ্জীবন

৭দফা দাবিতে কিশোরগঞ্জে গণ অনশনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

কিশোরগঞ্জে ভাগনের হাতে মামী খুন

কিশোরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির সভাপতি নিহত

আচমিতা ইউনিয়ন পরিষদে মৃত্যু সনদ প্রদানে গোপনে টাকা নেওয়ার অভিযোগ