সোমবার , ১ আগস্ট ২০২২ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

নয়াপল্টনে আব্দুর রহিমের গায়েবী জানাজা

প্রতিবেদক

আগস্ট ১, ২০২২ ৮:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক.
রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে ভোলায় ‘পুলিশের গুলিতে’ নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবী জানাজা।

সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় সমাবেশে পুলিশের গুলিতে নিহত হয় আব্দুর রহিম।

জানাজায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুর রহিমের রক্ত বৃথা যাবে না। শোককে শক্তিতে রূপান্তরিত করে আন্দোলন বেগবান করতে হবে। এই রক্তকে ধারণ করে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে আরও শক্তিশালী হয়ে আরও গতিশালী হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পুলিশের গুলিতে আমার গণতন্ত্রগামী ভাইয়ের রক্ত ঝরেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি বর্ষণ করেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমকে হত্যা করেছে। শুধু আব্দুর রহিম নয়, আমাদের কেন্দ্রীয় নেতাসহ প্রায় শতাধিক নেতাকে গুলি বর্ষন করে আহত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা বিরুদ্ধে ভোলার শান্তিপূর্ণ সমাবেশে ফ্যাসিবাদী শেখ হাসিনার আওয়ামী পুলিশ দিয়ে পুলিশি গুলির মাধ্যমে জানান দিয়ে দিয়েছে তারা পুলিশ দিয়ে নির্যাতন করে আন্দোলনকে দমন করতে চায়।

তিনি বলেন, ভোলায় রহিমের রক্ত মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এদেশের মানুষ কখনোই ফ্যাসিবাদী সরকার আওয়ামী সরকারের দমননীতিকে ভয় করবে না। তারা দেশকে মুক্ত করার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও প্রতিষ্ঠা করবে।

ফখরুল বলেন, আমরা এই দোয়া করছি আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন তারা যেন সুস্থ হয়ে ফিরে আসেন।

জানাযায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক প্রিন্স, আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডঃ ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

শত শত এইচএসসি পরীক্ষার্থী ঢুকে পড়লো সচিবালয়ে

সীমান্তে আরেক শহরের পতন, বড় পরাজয়ের মুখে মিয়ানমারের জান্তা

মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

জামায়াত আ‍‍`লীগের সাথে আতাত করবে না‍‍` বিএনপি করবে: আকন্দ

করিমগঞ্জে পরিমাপে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা

করিমগঞ্জে অটোরিকশাচালক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট