রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

দশম উইকেট জুটিতে রেকর্ড, ইংল্যান্ডের ২২৩ রানের মধ্যে ব্রুকের একারই ১৩৫

প্রতিবেদক
tulpar
অক্টোবর ২৬, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ণ

খেলা ডেস্ক
উইকেটে যখন এসেছেন ইংল্যান্ডের রান ৩ উইকেট ৫। পরের ৩ উইকেট যেতেও ইংল্যান্ডের খুব বেশি সময় লাগেনি। দলীয় ৫৬ রানেই হারায় ষষ্ঠ উইকেটে। ম্যাট হেনরি, জাকারি ফোকসদের সামনে তখন দাঁড়ানোই মুশকিল!

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এমন কঠিন পরিস্থিতিতে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ১০১ বলে ১৩৫ রান করে। তাঁর ১১ ছক্কা ও ৯ চারের ইনিংসের সুবাদে ইংল্যান্ড ৩৫.২ ওভারে অলআউট হওয়ার আগে তুলেছে ২২৩ রান।

ব্রুককে অনেকেই কেন আগামী দিনের তারকা মনে করেন, তার মোক্ষম দৃষ্টান্ত হতে পারে আজকের ইনিংসটা। ইংলিশ ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিলের মধ্যে ব্রুক নিজের খেলাটাই খেলেছেন।

ফিফটি করেছেন ৩৬ বলে। সেঞ্চুরি এসেছে ৮২ বলে। ব্রুকের সেঞ্চুরিতে দলের শেষ ব্যাটসম্যান পেসার লুক উডেরও অবদান আছে। ইংল্যান্ড যখন নবম উইকেট হারায়, দলীয় রান ১৬৬। ব্রুক অপরাজিত ৮৫ রানে। এরপর শেষ উইকেট জুটিতে উডকে সঙ্গে নিয়ে ৫৭ রান যোগ করেন ব্রুক।

ওয়ানডেতে দশম উইকেট জুটিতে যা ইংল্যান্ডের সর্বোচ্চ। এই জুটিতে উডের অবদান ৪ বলে ৫ রান। শেষ পর্যন্ত উড অপরাজিতই ছিলেন। ব্রুকই স্পিনার মিচেল স্যান্টনারের বলে বড় শট খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতীতে অভিযুক্ত শিক্ষক এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

রাজাপাকসের এখনই দেশে ফেরা উচিৎ হবে না: বিক্রমাসিংহে

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

করিমগঞ্জে সাংবাদিকের উপর হামলা, অফিস ভাংচুর

কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার চাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

সরকারের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত

আসামে ভয়াবহ বন্যায় ১৯৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জ পাগলা মসজিদে দানের গরু, নিলামে নিলেও টাকা দেয়নি বিএনপি নেতা

নাদিম হত্যার বিচার দাবিতে সোচ্চার কিশোরগঞ্জের সম্পাদক পরিষদ