শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

তা‌রেক রহমানকে জিএম কাদেরের অ‌ভিনন্দন

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১০, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:
তারেক রহমান বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দ্বা‌য়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দ্বা‌য়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, তিনি তার মেধা, যোগ্যতা ও অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

জিএম কাদের আরও বলেন, তারেক রহমান যে সময় দলের এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন সেই সময় দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।
এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যাবশ্যকীয়।

জিএম কা‌দের আশা প্রকাশ করে ব‌লেন, তা‌রেক রহমান তার মরহুম বাবা শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসে‌বে দেশ ও জা‌তি গঠ‌নে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন কর‌বেন।

জিএম কাদের তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।

গতকাল (৯ জানুয়ারি) রাতে বিএনপির এক সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হওয়া দলের চেয়ারম্যান পদে তারেক রহমান স্থলাভিষিক্ত হন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

র‌্যাবের ডিজি হলেন এম খুরশীদ হোসেন

রাজাপাকসের এখনই দেশে ফেরা উচিৎ হবে না: বিক্রমাসিংহে

সম্পত্তির ভাগ চাওয়ায় শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

গণভোট নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন, তারাই মূলত পলাতক শক্তি – কিশোরগঞ্জে…..আদিলুর রহমান

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছে মোতাহার

সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার, কিশোরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

কারও দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই