মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগ

প্রতিবেদক
tulpar
নভেম্বর ১৪, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক.
আগামীকাল ১৫ নভেম্বর (বুধবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার পরপর তফসিলকে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় এক রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নেন। বৈঠক সূত্রে এই তথ্য জানা যায়।

বৈঠকে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আরো বেশি সতর্ক অবস্থায় ও সতর্ক পাহারার সিদ্ধান্ত হয়। একই সাথে তফসিল ঘোষণা হলে তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্পটে এবং সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়নে আনন্দ মিছিলেরও সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

তাড়াইলে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর করলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু

আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

পরকীয়া প্রেমিককে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

এনসিপিতে এখন চলছে নারী বিদ্রোহ!

শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫

রাউজানে কলেজছাত্র হত্যার আসামি পিটিয়ে মারার ঘটনায় পুরুষশূন্য পুরো গ্রাম

চকরিয়ায় পিকআপভ্যান চাপায় ৪ ভাই নিহত

পাকিস্তানে সরকারের অনাস্থা প্রধান বিচারপতির বেঞ্চের ওপর , ইমরানের নিন্দা