রবিবার , ১৪ মে ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে মিয়ানমারে নিহত- ৩

প্রতিবেদক
tulpar
মে ১৪, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক.
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। উপকূলে আছড়ে পড়া শক্তিশালী এই ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে হাজার হাজার মানুষ মঠ, প্যাগোডা এবং স্কুলে আশ্রয় নিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস বলেছে, রাখাইনে ঘূর্ণিঝড় মোখার আঘাতে অনেক ভবনের ছাদ উড়ে গেছে এবং অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।
মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানায়, রোববার দুপুরের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে ঘণ্টায় ২০৯ কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগে নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোখা। দেশটির সেনাবাহিনীর তথ্য অফিস বলছে, ঝড়ের কারণে সিট্যুয়ে, কিয়াউকপিউ এবং গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোনের টাওয়ার, নৌকা এবং ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মোখার তাণ্ডবে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জের বেশ কিছু ভবনের ছাদ উড়ে গেছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ-৫ আসনে আ.লীগের শান্তি সমাবেশে মনোনয়ন পরিবর্তনের ডাক

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবেন প্যানেল চেয়ারম্যান

কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় শিক্ষকসহ নিহত ২

মামলা তদন্তে বিশেষ অবদান-করিমগঞ্জের ওসি (তদন্ত) পেল পুরষ্কার

সুপার ফোরেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের শঙ্কা

নির্বাচনি তফসিল ঘোষণা রক্তপাতকে উস্কানি দেবে : আ স ম রব

হাতি শাবকের প্রতি নিষ্ঠুরতা, কারণ দর্শানোর নির্দেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জে ডাক্তারকতৃক নারী হেনস্থার প্রতিবাদে মানবন্ধন