রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন

প্রতিবেদক
tulpar
আগস্ট ১০, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি.
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন এলাকায় সংবাদকর্মীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি করেন। এখন টিভির সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় পঞ্চগড়ের পরিবেশ কর্মী ও সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম, সারাবাংলা পত্রিকার শাহজালাল, বাংলাভিশনের মোশারফ হোসেন, চ্যানেল ওয়ানের আব্দুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনশান সাগরেদ, নাগরিক টিভির সাঈদুজ্জামান রেজা, বাসসের আবু নাঈম প্রমূখ বক্তব্য রাখেন । এতে জেষ্ঠ্য সংবাদকর্মী শহীদুল ইসলাম শহীদ, আতাউর রহমান রবিসহ জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের অর্ধশত সংবাদকর্মী ও স্থানীয়রা অংশ নেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

তা‌রেক রহমানকে জিএম কাদেরের অ‌ভিনন্দন

১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

তাড়াইল বাজার ইজারা টুল থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট, চলবে ৬ জোড়া বিশেষ ট্রেন

ভৈরবে রোগীর মৃত্যু, থানায় পাল্টাপাল্টি মামলা

কিশোরগঞ্জে তিন ইউপি চেয়ারম্যান বহিষ্কার, প্রশাসক নিয়োগ

দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে সিয়েরা লিওনের আগ্রহ প্রকাশ

রিটার্ন দাখিলের ব্যর্থতায় বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ-গ্যাস সংযোগ

মুজিব কখনো চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক : জামায়াত সেক্রেটারি