সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
tulpar
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিমান করে মো. শফিকুর রহমান (১৩) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত মো. শফিকুর রহমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি ৮নং ওয়ার্ড নাছর পাড়া এলাকার সুলতান আহমদের ছেলে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি নাছর পাড়ার তার নিজ বসত-বাড়ির শয়ন কক্ষের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা আসমা বেগম জানান, মো. শফিকুর রহমান কক্সবাজার মডেল হাইস্কুল এন্ড কেজির ৭ম শ্রেণীতে অধ্যায়নরত ছিলেন। তাকে নিজ এলাকায় কাছের স্কুলে ভর্তি করার জন্য বলা হলে মো. শফিকুর রহমান মায়ের সাথে অভিমান করেন।অভিমান করার পর রাতে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। ভোরে তার মা ঘুম থেকে উঠে জানলা থেকে দেখতে পায় তার ছেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলানো অবস্থায় রয়েছে। পরবর্তীতে স্থানীয়দের ডেকে রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তার মৃতদেহ নামানো হয় বলে আসমা বেগম জানায়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, হোয়াইক্যং খারাংখালি ৮নং ওয়ার্ডে এক স্কুল ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি জানানো হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সকালে নিহতের মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

করিমগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে নামানোর দরকার নেই: নুরুল হুদা

কিশোরগঞ্জে আটকে পড়া কার্গো জাহাজ ছাড়াতে গিয়ে হাওরে নিখোঁজ হলেন শ্রমিক

কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতার ঘুসিতে দাঁত গেল আ’লীগ নেতার

অষ্টগ্রামে সেচস্কীমের নির্বাচিতকে সরিয়ে অনির্বাচিত ম্যানেজার নিয়োগ ।। কৃষকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা।

অভিনয়েও দর্শকদের মন জয় করলেন হৃদয় খান

কক্সবাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার