রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ক্যাসেমিরোর জোড়া গোলে এফএ কাপে ম্যানইউর দুর্দান্ত জয়

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৯, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ

রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে আসা ক্যাসেমিরোর দারুণ সময় কাটছে। নিয়মিত গোল করানোর পাশাপাশি গোলও করে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার।

এফ এ কাপের চতুর্থ রাউন্ডে ক্যাসেমিরোর জোড়া গোলে ভর করে রিডিংকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। রেড ডেভিলসদের হয়ে অন্য গোলটিও করেন আরেক ব্রাজিলিয়ান ফ্রেড।

এই ম্যাচেও শুরুতে গোল পেয়েছিলেন রাশফোর্ড। কিন্তু ভারে গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় ক্যাসেমিরোর ঝলক। অ্যান্টোনি থেকে ডি বক্সে বল পেয়ে আলতো শটে ৫৪ মিনিটে প্রথম গোলের দেখা পান ক্যাসেমিরো।

৪ মিনিট পর আবারও গোল দেন এই ব্রাজিলিয়ান। এবার সহায়তায় ফ্রেড। দ্বিতীয় গোলের রেশ না কাটতেই এবার গোলের দেখা পান ফ্রেড নিজেই। ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় তৃতীয়বারের মতো জালে বল জড়ান ফ্রেড। ৭১ মিনিটে এসে ১টি গোল শোধ করে রিডিং। আমাদৌ সালিফের গোলে ব্যবধান কমায় ক্লাবটি।

এফএ কাপে ওল্ড ট্রাফোর্ডে ১৫ ম্যাচ ধরে হারেনি ম্যানইউ। সবশেষবার ২০১৫ সালে আর্সেনালের বিপক্ষে। রিডিং এফএ কাপে সবশেষ ৮টি ম্যাচ ধরে জয় দেখেনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সুপার ফোরেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের শঙ্কা

পিরোজপুরে একজনের ১৪ বছর কারাদণ্ড

৭ উইকেট নেই নেদারল্যান্ডসের, মেহেদী-মোস্তাফিজের আঘাত

দখল ও চাঁদাবাজির লাইভ করায়, গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইসলামীর ইফতার মাহফিল

কিশোরগঞ্জে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কর্মক্ষেত্রেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা

মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

বিশ্রামে সাকিব, টাইগারদের টেস্ট অনুশীলন শুরু