সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
tulpar
ডিসেম্বর ২২, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ


জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে চুন্নুর পক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন তার ভাতিজা এ কে এস জামান সম্রাট ।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। এরই অংশ হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়। সে সময় তার নির্বাচনি এলাকা করিমগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিলও অনুষ্ঠিত হয়। এরপর থেকে তিনি করিমগঞ্জ–তাড়াইল এলাকায় আর আসেননি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ

কিশোরগঞ্জে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

নিকলীতে আ.লীগের সভাপতির কান্ড – অসহায়দের জমি জোরপূর্বক দখল

তাড়াইলে সাংবাদিক কল্যাণ সমিতির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

পাকুন্দিয়ায় জমিতে কলারছড়ি পারা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

ক্যাসেমিরোর জোড়া গোলে এফএ কাপে ম্যানইউর দুর্দান্ত জয়

ইউপি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৬০০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের পুত্র বধূ বেক্কেল বউ এবার ৭ পর্বের নাটক ‘তিন গুণে ত্রিফলায়’

নান্দাইলের বাশঁহাটি বাজারে দোকান ভাংচুর,২লাখ টাকার ক্ষয়ক্ষতি