বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তার দুই ছেলের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১৫, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
জুলাই ২০২৪ইং ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও গুলির ঘটনার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার দুই ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং রাসেল আহাম্মদ তুহিনের বিরুদ্ধে মামলা হয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানায়। একই সঙ্গে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদের এর নাম রয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ১২৪ জনকে। মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে গণহত্যায় নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আর ১ নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, ২ নম্বরে আছেন শেখ রেহানা।
তবে এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় আবদুল হামিদকে তিন নম্বর আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন লতিবাবাদ এলাকার তহমুল ইসলাম (২৭)।
এজাহারে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার আন্দোলন দমনে দেশ-বিদেশে অবস্থান করা ১ নম্বর থেকে ২০ নম্বর আসামিরা সারাদেশে গণহত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে, সে জন্য ২১-৪০ নম্বর আসামিদের নির্দেশ দেন। ওই নির্দেশ বাস্তবায়নের জন্য ৪১-১২৪ নম্বর আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল, বোমা ও দেশীয় অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে গণহত্যার নির্দেশ দেন। গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলা চালান আসামিরা। তারা গুলি চালিয়ে মামলার বাদীসহ সাক্ষীদের আহত করেন। এছাড়া গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী তহমুল ইসলাম মাজহারুল জানান, তিনি বিএনপির একজন কর্মী। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের তালিকায় তার নাম রয়েছে। আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা দায়ের করেছেন।
জেলা পুলিশ ও সদর মডেল থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ২০২৪ ইং থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর মডেল থানায় মোট ১১টি মামলাসহ জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে করে জানান, দায়ের করা মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে কিশোরগঞ্জের সরকারি কৌসুলি (পিপি) মো. জালাল উদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রতির বিরুদ্ধে মামলা করায় কোনো আইনি বাধা নেই। আইন সবার জন্য সমান, যে কেউ চাইলে মামলা করতে পারেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি

তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

২১৩ রানের পুঁজি নিয়েই শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো ভারত

১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গণবিজ্ঞপ্তি, ভর্তি বন্ধ ৪টিতে

কিশোরগঞ্জ সদরকে উন্নত নাগরিক সেবার মডেল উপজেলা পরিষদ গড়তে চাই–মুনিয়া নাশিদ মুন্নী

শোকের মাস আগস্ট ঘিরে আওয়ামী লীগের যত কর্মসূচি

কিশোরগঞ্জে মেয়ে ধর্ষণের মামলা তুলে নিতে বাবাকে হুমকি, প্রতিবাদে মানববন্ধন

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

কিশোরগঞ্জের পুত্র বধূ বেক্কেল বউ এবার ৭ পর্বের নাটক ‘তিন গুণে ত্রিফলায়’

৭দফা দাবিতে কিশোরগঞ্জে গণ অনশনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ