সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে শিবিরের ২১ নেতাকর্মী আটক

প্রতিবেদক
tulpar
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালানোর সময় ইসলামী ছাত্র শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। হামলায় সাতজন পুলিশ আহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, নতুন জেলখানা সংলগ্ন প্যারাভাঙ্গা এলাকায় কতিপয় শিবিরকর্মী নাশকতামূলক কাজের প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে সাতজন পুলিশ আহত হন। নিরাপত্তার স্বার্থে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পালানোর সময় শিবিরের ২১ জন নেতাকর্মীকে আটক করা হয়।

এ ব্যাপারে জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী জানান, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করে শিবির। শোভাযাত্রা শেষে ফেরার পথে প্যারাভাঙ্গা এলাকা থেকে জেলা ছাত্র শিবিরের সদস্য মাসুম বিল্লাহ ও কলেজ শাখার সেক্রেটারী এমদাদ উল্লাহসহ ২১ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। নাশকতা বা পুলিশের ওপর হামলার কোন ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ দৈনিক তোলপাড়কে জানান, পুলিশকে লক্ষ্য করে শিবিরের নেতাকর্মীরা দুটি বিস্ফোরণ ঘটায়। হামলায় এসআই কামালসহ পুলিশের সাতজন সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

উজানের ঢলে ২০০ হেক্টর জমির ধান পানিতে

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে মাত্র একজন শিক্ষার্থী

শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা একসঙ্গে প্রথমবার সিনেমায় আসছেন

নারী কেলেঙ্কারি সেই ইউএনওকে করিমগঞ্জ থেকে প্রত্যাহার

নাদিম হত্যার বিচার দাবিতে সোচ্চার কিশোরগঞ্জের সম্পাদক পরিষদ

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মনে করেন জি এম কাদের

জেলেনস্কির প্রধান সহযোগীর পদত্যাগ

কিশোরগঞ্জে নাচে-গানে ও কেক কেটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবাষির্কী পালন