বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে ডাম্প ট্রাক ও অটোরিকশা মুখোমোখি সংঘর্ষে দাদা-নাতিসহ নিহত-৪

প্রতিবেদক
tulpar
অক্টোবর ১৯, ২০২৩ ২:২২ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের হোসেনপুরে ডাম্প ট্রাক ও অটোরিকশা মুখোমোখি সংঘর্ষে দাদা-নাতিসহ চারজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর দুইটার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার পাকুন্দিয়ার জাঙ্গালিয়া এলাকার আব্দুল মোতালেব (৭০), তার নাতি মাদরাসাছাত্র তানিম (১৩), হোসেনপুরের হাজীপুর গ্রামের মিজান মিয়া (২৬) ও সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের অটোরিকশাচালক আলম মিয়া (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক মুখোমোখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক চারজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। জনতা ডাম্প ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছেন। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে খেলতে না আসলে নরকে যাও, ভারতকে বললেন মিয়াঁদাদ

নারী চিকিৎসককে নাজেহাল, ৫ তরুণের কারাদণ্ড

মালয়েশিয়া দিয়ে ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফর শুরু

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও আসবাবপত্র ভাংচুর

মেসেজের মাধ্যমে বন্যার আগাম সতর্কবার্তা প্রদান করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

সাংবাদিককে তথ্য না দেওয়ায় কর্মকর্তার অর্থদণ্ড

তাড়াইলে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর করলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু

জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

২০ বছর পর প্রকাশ্যে সম্মেলন # সংস্কার ও বিচারের পূর্বে কোন নির্বাচন নয় # কিশোরগঞ্জে – অধ্যাপক মুজিবুর রহমান