মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতার ঘুসিতে দাঁত গেল আ’লীগ নেতার

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৪, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
জেলার পাকুন্দিয়া উপজেলায় রোববার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীর হামলায় ফরিদ উদ্দিন (ভিপি ফরিদ) নামে এক আওয়ামী লীগ নেতার দাঁত ভেঙে গেছে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। কিশোরগঞ্জ শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন জানান, ছোট ভাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেনকে নিয়ে ফরিদ উদ্দিন রোববার সন্ধ্যায় পাকুন্দিয়া সদরে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আরমিন আহমেদের নেতৃত্বে সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিনসহ ২০-২৫ জন হামলা চালায়। এ সময় ঘুসিতে ফরিদের সামনের একটি দাঁত ভেঙে যায়। কিশোরগঞ্জে ভালো চিকিৎসা না হলে তাঁকে ঢাকা নেওয়া হবে। এ ঘটনায় মঙ্গলবার মামলা করা হবে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা আরমিন আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।
জানা গেছে, গত বছর ৫ অক্টোবর জেলা ছাত্রলীগ ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে। আরমিন এ কমিটির সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু নাজমুল আলমকে সভাপতি করে তাঁকে সহসভাপতি করায় দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানান। পরে কমিটি বাতিলে ঝাড়ূ মিছিল ও সড়ক অবরোধ করেন আরমিনের অনুসারীরা।
পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানান, হাতাহাতি হয়েছে, হামলার কোনো ঘটনা ঘটেনি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষকের পুর্ণবহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

হাজিরা দিতে কিশোরগঞ্জ আদালতে বিএনপি নেতা চাঁদ

সুস্থ থাকতে যা করতে হবে: ডা. মাহমুদুর রহমান সিদ্দিকী

অর্থনৈতিক সংকটে পাকিস্তান, প্রতি লিটারে ৩৫ টাকা দাম বাড়লো জ্বালানির

“একটি আদর্শিক ক্রীড়া সংস্থা বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা

রাজতন্ত্র প্রতিষ্ঠা করা আ.লীগ সরকারের লক্ষ্য : ফখরুল

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৯ মাসের জেল

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

তাড়াইলে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, হামলা, লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে যুবকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেপ্তার