বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৮:৪৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় কৃষক আখতারুজ্জামান (৭১) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনকে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন। এছাড়াও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৬), মৃত আব্দুল গফুরের ছেলে তিন ছেলে আসাদ মিয়া (৩৯), কাশেম মিয়া (৫১) ও ফালান মিয়া (৪৬)। অপর তিনজন হলেন আবুল কাশেমের ছেলে এনামুল হক (২১), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া (২৬) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ (২৮)।

রায় ঘোষণার সময় আসামি আল আমিন ও এনামুল হক ছাড়া অন্য পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে চরকাওনা নতুন বাজারে থেকে বাড়ি ফেরায় পথে রিয়াজ উদ্দিনের বাড়ির পূর্ব পার্শ্বের কালভার্টের পৌঁছা মাত্রই পূর্ব থেকে উৎপেতে থাকা আসামিরা রামদা, কিরিছ, লোহার রড, লাঠিসোটা দিয়ে নিহত কৃষক আখতারুজ্জামানকে রক্তাক্ত জখম করে।

পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। পরদিন ২৮ ডিসেম্বর সকালে অবস্থা অবনতি হলে কর্তবরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে ২৮ ডিসেম্বর তার স্ত্রী আশরাফুন্নাহার বাদি হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে চার্জশিট দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন ম. সালেহীন সিদ্দিক।

তুষার চন্দ্র রায়

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

এসিল্যান্ডের হস্তক্ষেপে দাখিল পরীক্ষা দিলো অনুপস্থিত সাদিয়া

স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে রেলওয়ের কর্মকর্তাকে মারধরের অভিযোগ

সুযোগ নষ্টের খেসারত দিলো রিয়াল

৪ দিনের সফরের ১ম দিন জন্মভূমি মিঠামইনে রাষ্ট্রপতি

সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার, কিশোরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা।। ১যুগেও আসেনি কর্মস্থলে, কিন্তু বেতন যায় ঘরে

ডিএমপি‘র নতুন কমিশনার হাবিবুর রহমান

চাকরি দিচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল সংশোধিত আকারে সংসদে উত্থাপনে সুপারিশ

ইয়ামাহা রাইডার্স কিশোরগঞ্জ ক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত