রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির সভাপতি নিহত

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ১২, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
জেলার তাড়াইলে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় এসময় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আবুল হাসান রতন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।
এ ঘটনার জেরে রোববার সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ তিনজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনে অধিকাংশ ভোট পাবে বিএনপি: তারেক রহমান

তুরস্ক ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসনের বাংলাদেশ সফরে আগ্রহী

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে অনলাইনে আবেদন করতে হবে

৪০ বছর ধরে রাতে ভাত খাই না: চিত্রনায়িকা রোজিনা

কিশোরগঞ্জে কম্পট্রেলার এন্ড অডিটর জেনারেল এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

যারা হিন্দু সম্প্রদায়ের গুজব ছড়িয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে: বিজিবি

ক্লোজ আপ তারকা সালমার কন্ঠে স্বাধীন বাবুর কথাও সুরে “মনের নাগর”