শুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

এবার ভারত-পাকিস্তান সীমান্তে রাতভর গোলাগুলি, ব্যাপক উত্তেজনা

প্রতিবেদক
tulpar
অক্টোবর ২৭, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক.
ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তান ও ভারত সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতভর সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ভারতীয় অংশে বিএসএফ সদস্যসহ কয়েকজনের আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ করেছে বিএসএফ। জম্মু ও কাশ্মীরের আর্নিয়া এবং সুচেতগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাঁচটি ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে, বিনা উস্কানিতে গুলি চালিয়েছে পাকিস্তানি রেঞ্জাররা। এমনটাই জানিয়েছে বিএসএফ। রাতভর গোলাগুলিতে বিএসএফ-এর দুই সদস্য এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

বিএসএফ জানিয়েছে, রাত ৮টা নাগাদ আর্নিয়া সেক্টরে আচমকা গুলি ছোড়া শুরু করেছিল পাকিস্তানি সেনারা। বিনা উস্কানিতে গুলি ছোড়ার পর, বিএসএফ-ও উপযুক্ত জবাব দেয়। স্থানীয় বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিভিন্ন প্রতিবেদনে জাফরওয়াল সেক্টরে ভারতের সাথে সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে ভারী গোলাগুলি এবং কামানের গোলাবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের গণমাধ্যম দাবি করছে, বৃহস্পতিবার রাতে ভারতীয় একটি ড্রোন পাকিস্তানি ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করার পর গোলাগুলি শুরু হয়। যদিও পাকিস্তানি বাহিনী গুলি করে ওই ড্রোনটি ভূপাতিত করে। কিন্তু ভারতীয় বাহিনী- দৃশ্যত অনুপ্রবেশের ওই ব্যর্থ প্রচেষ্টা ধামাচাপা দেওয়ার জন্য- ওয়ার্কিং বাউন্ডারি বরাবর পাকিস্তানি পোস্টে নির্বিচারে গুলি চালায়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৬০০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

মামলা না করে ফিরে গেলেন হিরো আলম

কিশোরগঞ্জে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)বার্ষিক ষ্টাফ রিট্রিট উদযাপন

কিশোরগঞ্জ জেলা বিএনপির থেকে পদত্যাগ করলেন ভিপি সোহেল

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত-২ আহত-২০

নিকলীতে ৪ জন আসামীকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা